মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬ - ১৩:৩২
ইমাম হোসাইন (আ.)-এর শাহাদাত স্মরণে মজলিস

কুমারপুর পাঁচতারা ওয়েল ফেয়ার সোসাইটির আয়োজনে ইমাম হোসাইন (আ.)-এর শাহাদাত স্মরণে মর্যাদাপূর্ণ মজলিস সম্পন্ন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, গতকাল সন্ধ্যায় কুমারপুরের জয়নাবিয়া ঈমাম বাড়িতে ছিল এক গভীর আবেগঘন পরিবেশ। কুমারপুর পাঁচতারা ওয়েল ফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত হয়েছিল মহান কারবালার শহীদ, ইমাম হোসাইন (আ.)-এর স্মরণে বিশেষ মজলিস। স্থানীয় মুমিন-মুসলমানরা উপস্থিত হয়ে এই পবিত্র আয়োজনে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম মাওলানা মুনির আব্বাস নাজাফি সাহেব। তিনি তাঁর বক্তৃতায় ইমাম হোসাইন (আ.)-এর শাহাদাতের ঐতিহাসিক, আধ্যাত্মিক ও মানবিক দিকগুলো তুলে ধরেন।

বিশেষভাবে তিনি কারবালার ময়দানে সত্য-অসত্যের দ্বন্দ্ব, ইমামের আত্মত্যাগ ও ইসলামের মৌলিক মূল্যবোধ রক্ষায় তাঁর অনন্য ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করেন।

তিনি বলেন, ইমাম হোসাইন (আ.)-এর ত্যাগ শুধু ইতিহাসের ঘটনা নয়, বরং প্রতিটি যুগে ন্যায়ের পথে দাঁড়ানোর প্রেরণা।

উপস্থিত শ্রোতারা তাঁর কথায় আবেগাপ্লুত হন এবং মজলিস শেষে বিশেষ মুনাজাত ও ফাতিহা পাঠের মাধ্যমে ইমামের রূহের মাগফিরাত কামনা করা হয়।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের স্মরণসভা ধর্মীয় চেতনা জাগ্রত করতে এবং আহলে বাইতের আদর্শ ছড়িয়ে দিতে প্রতি বছর নিয়মিতভাবে পালিত হবে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha